হরতালের সময় বাড়ানোর কারণে ৪ ফেব্রুয়ারি বুধবার এসএসসি ও সমমানের যেসব
বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭
ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।
মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।